ঢাকাSaturday , 10 May 2025
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দাশুড়িয়ায এম এম উচ্চ বিদ্যালয় মাঠে “অন্তর মানব কল্যাণ সংস্থার” শুভ উদ্বোধন

Link Copied!

দাশুড়িয়া ইউনিয়নের মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে “অন্তর মানব কল্যাণ সংস্থার” শুভ উদ্বোধন করা হয় । ৯ মে শুক্রবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শুভ উদ্বোধন অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন,প্রতিবন্ধী হুইল চেয়ার /রিক্সা সহ প্রতিবন্ধীদের হাতে প্রতিবন্ধী সরঞ্জাম তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নিবাহী কর্মকর্তা সুবীর কুমার দাস , ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার,সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন,ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।