ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  • অন্যান্য

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ১৫, ২০২৪ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

জয়পত্র ডষ্কে ।। সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দফতর, যুক্তরাষ্ট্র ও কানাডা’র উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করবেন।
এ সময় দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি।
সফর শেষে আগামী ২৫ অক্টোবর সেনাপ্রধান বাংলাদেশে আসবেন বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।