ঢাকাশুক্রবার , ২৪ মে ২০২৪
  • অন্যান্য

আটঘরিয়ায় জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা ; আচরণ বিধি লংঙ্ঘনের অভিযোগ

জয়পত্র ডেস্কঃ
মে ২৪, ২০২৪ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী প্রচারণায় জীবন্ত ঘোড়া ব্যবহারের অভিযোগ উঠেছে। ১৭ মে শুক্রবার বিকেলে উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা করেন চেয়ারম্যার প্রার্থী সাইফুল ইসলাম কামাল। ১৯ মে রবিবার মোটরসাইলে প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো : তানভীর ইসলাম পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। ষষ্ঠ উপজেলা পরিষদের তৃত্বীয় ধাপে আটঘরিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উপজেলা চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগে বলা হয়,উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর বাজার এলাকা থেকে জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা ও মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রচার কাজ চালিয়েছে । যা নির্বাচনী আচরণ বিধি লংঙ্ঘন । এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ও মোটরসাইকেল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মো: তানভীর ইসলাম বলেন, সাইফুল ইসলাম কামালের গুন্ডা সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমার কর্মী,সমর্থক ও ভোটারদের ভয়ভীতি হুমকী,উচ্ছৃঙ্খল আচরণ করে ভোট দিতে নিরুসাহিত করছে। ফলে নির্বাচন কমিশনের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি সাইফুল ইসলাম কামাল বারং বার লঙ্ঘন করে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতার প্রভাব বিস্তার করছে। অভিযোগের বিষয়ে জানতে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম কামাল বলেন, ঘোড়া নিয়ে প্রচার প্রচারণা করিনি। তবে আমি ঘেড়ার গাড়ি নিয়ে প্রচার প্রচারণা করেছি। এটাও যদি বিধি নিষেধ থাকে তাহলে এটাও পরিহার করব। পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট ও রিটার্নিং অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন,জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী,এমন একটি অভিযোগ পেয়েছি । তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।