ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে পেশাজীবী পরিষদের লিফলেট বিতরণ

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২২, ২০২৩ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আহ্বায়ক ডা. জাহিদ হোসেন ব‌লে‌ছেন, অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব। জনগণকে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই লিফলেট বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করছে। শুধুমাত্র গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দলের আয়োজনে ‘ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক’ শীর্ষক লিফলেট বিতরণ ও মানববন্ধনে তি‌নি এসব কথা ব‌লেন।
জাহিদ হোসেন বলেন, দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই স্বাধীনতা অর্জন হয়েছিল। সেই দে‌শে গুম খুন গায়েবি মামলা অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের মানুষ তাদের অধিকার ফেরত চায়। মানুষ নিরপেক্ষ নির্বাচন চায় এই তো মানুষের চাওয়া ছিল। ক্ষমতায় থাকার জন্য ২০১৪ ও ১৮ সালে রাতেই ভোট ডাকাতি করে ফেললেন। তিনি ব‌লেন, অবৈধ নির্বাচ‌নের আগেই কে কয়টা সিট পাবে নির্ধারণ করে রেখেছে সরকার। এই সরকারের জনগণের ওপর আস্থা নেই। জনগণ আজ অধিকার বঞ্চিত। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে নির্বাচন চায়। অসহযোগ কর্মসূচি এদেশের মানুষ দেখেছে, আমরা ১৯৬৯-৭১ এর কথা ভুলে যাই নাই। মনে রাখতে হবে স্বৈরাচারকে বিদায় করতে হলে তার প্রতিটা কর্মক্ষেত্রে অসহযোগিতা করতে হবে। অবশ্যই ৭ জানুয়ারি মানুষ ভোট প্রত্যাখ্যান করবে।
‘দেশেটা সাধারণ জনগণের সম্পদ। এই সরকার এখনো স্বৈরতান্ত্রিক মানসিকতায় আছে। এখনো সময় আছে জনগণের দাবির প্রতি নতি স্বীকার করুন। আপনারা মানুষকে কষ্টে নিপতিত করবেন না। আগামীতে অর্থনৈতিক ভয়ঙ্কর পরিণতিতে ডুবে যাচ্ছে। অসহযোগ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করব।’
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস‌্য স‌চিব কাদের গনি চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন ডা. আব্দুল কুদ্দুস, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক ওবায়দুল ইসলাম, অ্যাড. রুহুল কুদ্দুস কাজল, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক সামশুল ইসলাম, সাংবাদিক রাশেদুল হক, আমিরুল ইসলাম কাগজী, অধ্যাপক রফিকুল ইসলাম লাবু প্রমুখ।