ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

বিকালে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২১, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ জেলার নির্বাচনি জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন শেখ হাসিনা।
পর্যায়ক্রমে রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট জেলা,রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা জেলা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এসব কর্মসূচিতে আওয়ামী লীগের কেন্দ্রীয়,সংশ্লিষ্ট জেলা,উপজেলা/থানা/পৌর,ইউনিয়ন/ওয়ার্ড এবং সংশ্লিষ্ট জেলার নির্বাচনি এলাকাগুলোর মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।