ঢাকাMonday , 18 December 2023
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল

Link Copied!

বর্তমান সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা দল ও জোট এবং জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আগামীকাল মঙ্গলবার পালিত হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী, সোমবার হরতাল কর্মসূচি পালন করার ছিল দলগুলোর। কিন্তু কুয়েতের আমিরের মৃত্যুতে একদিন পেছানো হয়।
রবিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি সোমবারের হরতাল প্রত্যাহার করেছে। সারা দেশে আগামীকাল মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।