ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

বিএসআরআাই শ্রমিকলীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ১৫, ২০২৩ ৬:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউট শ্রমিলীগের আয়োজনে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনষ্টিটিউট শ্রমিক সমবায় সমিতি মার্কেটে নানান আয়োজনের মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে । দিবসটির প্রথম প্রহরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বিএসআরআই ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে সমিতির অফিসে শহিদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের প্রার্থী ও পাবনা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন উদিয়মান তরুন নেতা,সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান গালিবুর রহমান শরীফ।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন-ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি মোঃ জাহাঙ্গির আলম,ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শফিউল আলম বিশ্বাস,পাকশরী রেলওয়ে শ্রমিলীগের সভাপতি মোঃ ইকবাল হায়দার,সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা,রিক্সা শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের বহু সংখ্যক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
শেষে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহিদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করে মোনাজাত ও সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।