ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০২৩
  • অন্যান্য

আল ফালাহ বাংলাদেশের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । আল ফালাহ বাংলাদেশের উদ্যোগে ঈশ্বরদী পৌরসভার ৫নং ওয়ার্ডে গত ২৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে আটকেপড়া অবাঙ্গালী শ্রেনীর শিক্ষার্র্থীদের মধ্য থেকে এসএসসি,এইচ এসসি ও মাষ্টার্স পর্য়ন্ত পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে । বিগত ১৭ বছর ধরে স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষাপ্রেমী সংগঠন আলফালাহ বাংলাদেশ । ঈশ্বরদী পৌরসভার ফতেমোহাম্মদপুর আলফালাহ বাংলাদেশ এর শাখা অফিস কার্য়ালয়ে এ উপলক্ষে এক বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসএসসি পর্যায়ের ৭ শিক্ষার্র্থী ও পেশাজীবী হিসেবে একজন ফিজিওথেরাপিষ্টকে ৪ হাজার করে ৩২ হাজার টাকা ও এইচএসসি থেকে মাষ্টার্স পর্য়ন্ত ৪১ জন শিক্ষার্র্থীকে ৬ হাজার ৫শ করে মোট ২ লক্ষ ৬৬ হাজার ৫শ টাকাসহ মোট ২ লক্ষ ৯৮ হাজার টাকা বিতরণ করা হয় ।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও ঈশ্বরদী মহিলা কলেজের প্রভাষক মোঃ আব্দুল বাতেন, ।ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক উন্নয়নলে কথা সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হাশেম, ঈশ্বরদী পৌরসভার ৫নং ওয়ার্ড্ কাউন্সিলর মোঃ ওয়াকিল আহমেদ, আলফালাহ বাংলাদেশের দুজন অতিথি শিক্ষক ও স্থানীয় পরিচালক মোঃ শাহনেওয়াজ খান রুমি ।