ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

৪২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৭, ২০২৩ ৩:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শূন্য পাসের প্রতিষ্ঠান ৪২টি। অর্থাৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় কেউই কৃতকার্য হতে পারেননি। অন্যদিকে দেশের ৯৫৩টি প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। তবে ২০২২ সালের তুলনায় এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ৪২টি। এ বছর মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। তারা ২ হাজার ৬৫৭টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
প্রকাশিত ফল বিশ্লেষণ করে দেখা গেছে, শূন্য পাসের প্রতিষ্ঠান গত বছরের তুলনায় কিছুটা কমেছে। গত বছর ৫০টি প্রতিষ্ঠানে কেউই পাস করতে পারেনি। তবে কমেছে শতভাগ পাসের প্রতিষ্ঠানও। গত বছর ১ হাজার ৩৩০ শতভাগ পাসের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল। তা থেকে কমে এবার ৯৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি ও মাদরাসা শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। এর মধ্যে সাধারণ ৯ শিক্ষাবোর্ডের গড় পাসের ৭৫ দশমিক ৯০। সাধারণ এই শিক্ষাবোর্ডগুলোর মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে বরিশাল শিক্ষাবোর্ড। এই বোর্ডের শতকরা ৮০ দশমিক ৬৫ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।