ঢাকাশনিবার , ২৫ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

লালপুরে বাগান থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২৫, ২০২৩ ৬:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি । নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বীথি (২৬) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৪ নভেম্বর শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর পৌরসভার মধুবাড়ি মহল্লার তোফাকাটা মোড় এলাকার আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন । সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করতেন । প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে ডিউটি শেষে তিনি ক্লিনিক থেকে বাড়ি চলে যান। শুক্রবার সকালে একটি আমবাগান থেকে তাঁর লাশ পাওয়া যায়। নিহতের বাবা আমজাদ হোসেন জানান,বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যায় কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় তিনি বিভিন্ন জায়গায় খোঁজ করে কোনো সন্ধান পান নাই। সকালে লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন । আমজাদ হোসেন আরও বলেন,আমার মেয়ের দুটি সন্তান আছে এবং দুই বছর আগে তার স্বামীর সাথে তালাক হয়েছে ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ উজ্জ্বল হোসেন জানান, শুক্রবার সকালে তোফাকাটা মোড় এলাকার মজিবর রহমানের আম বাগানে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। মুক্তার ক্লিনিকের পরিচালক মোঃ মুক্তার হোসেন বলেন,ওই নারী তাঁর ক্লিনিকে ডাক্তার আনোয়ার হোসেনের আলট্রাসনোগ্রাফি সহকারী হিসেবে কর্মরত ছিল ।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নেমেছে। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ওদিকে,লাশ পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর সব তথ্যসহ লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার মুক্তার ক্লিনিকের ডাক্তার আনোয়ার হোসেনের আলট্রাসনোগ্রাফি সহকারী মাহমুদা শারমিন বিথি (৩২) নামে এক স্বাস্থ্য কর্মীর হত্যা’কান্ডের রহস্য উদঘাটিত । পরোকীয়ায় বলি
হয়ে তাকে নির্মমভাবে জীবন দিতে হল । আসামী সাদ্দাম হোসেন(৩৩) গ্রেফতার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার !