ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আবার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা বিএনপির

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২১, ২০২৩ ২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সরকারের পদত্যাগের এক দফাসহ বিভিন্ন দাবিতে আবারও ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশব্যাপী অবরোধ কর্মসূচি ডেকেছে দলটি। গতকাল সোমবার বিকেলে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীর পাশাপাশি দেশবাসীকে এ অবরোধ সফল করার জন্য আহ্বান জানান।
রিজভী বলেন, আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এ কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এ কর্মসূচি সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী। গত ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমনা দলগুলো দেশব্যাপী পাঁচ ধাপে ১১ দিন অবরোধ এবং তিন দিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা। রবি ও সোমবার দ্বিতীয় দফায় হরতাল পালন করছে, যা আজ মঙ্গলবার ভোর ৬টায় শেষ হচ্ছে। বিএনপি আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে আছে। এরপর অসহযোগ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে দলটির নেতারা জানান।