ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  • অন্যান্য

আ. লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও উপ-কমিটির সমন্বয় সভা বুধবার

জয়পত্র ডেস্কঃ
নভেম্বর ২১, ২০২৩ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের জন্য বেধে দেয়া সময় শেষ হবার পরদিন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং উপ-কমিটিসমূহের আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হবে । বুধবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
ওই সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়েছে।
এর আগে গত শনিবার থেকে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি চলবে। এ সময়ের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে হবে। মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ সময়।