ঢাকাSaturday , 18 September 2021
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর হিরোশিমা ক্লাবের বর্ষাকালীন ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Link Copied!

ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সংগঠন হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের বর্ষাকালীন ফুটবল লীগের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে সবুজ দল, নীল দলকে পরাজিত করেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকালে আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদীর বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও কৃতি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান হবি।


এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক জনকন্ঠের ঈশ্বরদী প্রতিনিধি তৌহিদ আক্তার পান্না, হিরোশিমা ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি এহসানুল কবির শিমুল, শিরোশিমা ক্লাবের কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, আমিরুল ইসলাম, ইকরাম হোসেন, তোফায়েল আহমেদ, সাহান মাল প্রমূখ।
খেলা শেষে বিজয়ী সবুজ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি, প্রাইজ মানি ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।