ঢাকামঙ্গলবার , ১২ জুলাই ২০২২
  • অন্যান্য

ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

বিশেষ প্রতিবেদক
জুলাই ১২, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মঙ্গলবার (১২ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে বিজয়নগরের মুকন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন বিজয়নগরের মুকন্দপুর এলাকায় পৌঁছলে বিকট শব্দে একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে নিলে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান তিনি।