ঢাকাSaturday , 9 July 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রেকর্ড ভাঙল বঙ্গবন্ধু সেতু একদিনে টোল আদায় পৌনে চার কোটি টাকা

Link Copied!

টাঙ্গাইলে নতুন করে আবারও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। এতে গেলো ২৪ ঘণ্টায় সেতুর দুপাড়ে টোল আদায় হয়েছে পৌনে চার কোটি টাকা।

এটা এ যাবতকালের সর্বেোচ্চ টোল আদায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

সেতু সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুতে শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে শনিবার (৯) সকাল পর্যন্ত দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এতে সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭টি। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২টি পরিবহন, টোল আদায় হয়েছে দুই কোটি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর পশ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮টি পরিবহন, বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা আদায় হয়েছে।

এর আগে, বঙ্গবন্ধু সেতুতে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুপাড়ের টোলপ্লাজায় আদায় হয়েছিল ৩ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এতে পরিবহন পারাপার হয়ে-ছিল ৪৩ হাজার ৫৯৫টি।