ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  • অন্যান্য

শিনজো আবের মৃত্যুতে প্রধানমন্ত্রী শোক

বিশেষ প্রতিবেদক
জুলাই ৮, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ শোক জানানো হয়।

শুক্রবার সকালে পশ্চিম জাপানের নারা শহরে এক সভায় বক্তৃতা দেওয়ার সময় দেশটির সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত এক সাংবাদিক জানিয়েছেন, প্রচার কর্মসূচী চলার সময় আচমকাই গুলি চলার আওয়াজ পাওয়া যায়। তারপরেই দেখা যায়, শিনজো আবে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন।

এ সময় গুরুতর আহত অবস্থায় হাসপাতায় ভর্তি করা হয় তাকে। তবে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।

আবের ওপর এই হামলাকে ‘জঘন্য কাজ’ বলে নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।