ঢাকাTuesday , 17 May 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন বাজেটে সর্বোচ্চ ১৩ হাজার ৩৯৬ কোটি টাকা বরাদ্দ রূপপুরে

Link Copied!

নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে সর্বোচ্চ ১৩ হাজার ৩৯৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এটিসহ ২০২২-২৩ অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ৯ হাজার ১৩০ কোটি টাকার এডিপিও অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এনইসি সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা গণভবন থেকে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভার সভাপতিত্ব করেন।

সর্বোচ্চ বরাদ্দ পাওয়া ১০টি প্রকল্প

প্রায় ১৩ হাজার ৩৯৬ কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, ৮ হাজার ৭৫৯ কোটি টাকা চতুর্থ প্ৰাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে (পিইডিপি-৪), মাতারবাড়িতে তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে ৬ হাজার ৫৫৪ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (১ ম পর্যায়) প্রকল্পে প্রায় ৬ হাজার ১৯ কোটি টাকা, ৫ হাজার ৮০৯ কোটি টাকা পদ্মা সেতুর রেল সংযোগে অনুমোদন দেওয়া হয়েছে।

৪ হাজার ২৫৪ কোটি টাকা কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ডব্লিউবি-জিওবি) প্রকল্পে, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে ৩ হাজার ৮৫১ কোটি, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে ৩ হাজার ৭০৩ কেটি, এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে ৩ হাজার ৫৯ কোটি এবং ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) প্রকল্পে ২ হাজার ৮৮৩ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে।