ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  • অন্যান্য

ছাত্রলীগসহ তিন সংগঠনকে কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির নির্দেশ

বিশেষ প্রতিবেদক
মে ১০, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  আ. লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে কেন্দ্রীয় সম্মেলন করার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা থেকে এই দলের পক্ষ থেকে এই নির্দেশ দেন ওবায়দুল কাদের।

সভায় ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাংবাদিকদের সামনে কথা ওবায়দুল কাদের। এরপর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের উপস্থিতিতে সম্পাদকমন্ডলীর সভা শুরু হয়।

সভায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করার নির্দেশ দেন ওবায়দুল কাদের। সেগুলো হলো- দলের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিতে নির্দেশ।

এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওইসব সম্মেলনের তারিখ নির্ধারণ করবেন বলেও অবহিত করেন, আওয়ামী লীগের এই নেতা।