ঢাকাWednesday , 27 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর পারমাণবিকের বাংলা কুটিরে ইফতার অনুষ্ঠিত

Link Copied!

ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলা কুটিরে মঙ্গলবার (২৬ এপ্রিল) ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান এবং পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নূরুজ্জামান বিশ্বাসের সম্মানে স্বল্প পরিসরে এই ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলের আয়োজন করেন  প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার এবং মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

প্রকল্পের পরামর্শক ড. শহীদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান আজিজুল হক, কমিশনের সদস্য প্রকৌশলী নাসির আহমেদ, ড. জাকারিয়া হোসেন, প্রকল্পের অর্থ বিভাগের প্রধান অলোক চক্রবর্তি, সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।