ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন ইন্তেকাল করেছেন

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ১৬, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম পিন্টু বিশ্বাসের সহধর্মিণী ও ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অত্যন্ত বিনয়ী মহিয়সী নারী সুফিয়া খাতুন ১৫ এপ্রিল ২০২৬ বুধবার সন্ধা ৭ টায় পাবনা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন । ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । )
মরহুমার জানাজা নামাজ ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া – বাঁশেরবাদা গোরস্থান ময়দানে অনুষ্ঠিত হয় এবং ঐদিনই তাকে সমাহিত করা হয়।
মরহুমা সুফিয়া খাতুন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বিশ্বাস ও বর্তমান সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমলাক হোসেন বাবু বিশ্বাসের গর্বিত মা।
মরহুমের মৃত্যুতে সমবেদনা জ্ঞাপন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন -ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টুসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ মরহুমা রং বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন।