ঢাকাSunday , 24 August 2025
  • অন্যান্য

কিংবদন্তি সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল জামায়াতের শোক

August 24, 2025 9:34 am

দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন গতকাল শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স…

গাজা নিয়ে মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখলেন এরদোয়ানের স্ত্রী

August 24, 2025 9:32 am

মিনি এরদোয়ান (বাঁ দিকে ) ও মেলানিয়া ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা নিয়ে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ান। ওই চিঠিতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন…

সাংবাদিক বিভুরঞ্জনের শেষকৃত্য সম্পন্ন

August 24, 2025 9:31 am

স্বজন-সহকর্মীদের অশ্রুজল, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। শনিবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির-সংলগ্ন শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে বিকেলে তাঁর মরদেহ নেওয়া হয়…

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার “যে কোনও ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।” ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সব ধরনের দলীয় কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা থাকার পরও কয়েকটি সংবাদমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করায় এ বিষয়ে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। “তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে।” সরকার বলছে, “আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে, কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। “আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।” বিবৃতিতে বলা হয়, “আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ-অভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মত গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছে। তদুপরি, বাংলাদেশের আইন অনুসারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুসারে, যে কোনও ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।” সরকার বলছে, “প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক অখণ্ডতার উপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ, প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। “আমরা, এমন একটি সময়ে, সংবাদ মাধ্যমগুলিকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলি, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি, প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানাই। “তার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য কাজ করে। এ ক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে।” ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। দলটির নেতা শেখ হাসিনা প্রধানমন্ত্রিত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান। এর তিন দিনের মাথায় মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। জুলাই-অগাস্টের অভ্যুত্থানের সময় হতাহতের ঘটনায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীদের বিরুদ্ধে ডজন ডজন মামলা হতে থাকে। আওয়ামী লীগের সময়ে যে ট্রাইব্যুনাল গঠন করে শীর্ষ জামায়াত নেতাদের একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল, সেই একই ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অভ্যুত্থান দমাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে ওই আদালতে। আদালত অবমাননার অভিযোগে এক মামলায় ‘পলাতক’ শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ডও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কেবল শেখ হাসিনা বা তার দলের নেতকর্মীদের নয়, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ইতোমধ্যে আইন সংশোধন করেছে সরকার। বিচার শেষ না হওয়া পর্যন্ত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা থাকায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে আওয়ামী লীগের দলীয়ভাবে নির্বাচন করার পথ আপাতত বন্ধ

August 24, 2025 9:28 am

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার “যে কোনও ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান…

ইসরায়েলের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের

June 18, 2025 5:20 am

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ হামলা নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। যা প্রতিদ্বন্দ্বী…

ইরানে ইসরায়েলের হামলা অবৈধ, রাশিয়ার বিবৃতি

June 18, 2025 5:19 am

ইরানের ওপর ইসরায়েলের চলমান হামলাকে অবৈধ হিসেবে অভিহিত করেছে রাশিয়া। দেশটি বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগের সমাধান কূটনৈতিকভাবে হওয়া উচিত। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা বলেছে।…

ইরানকে ‘ভয়’ দেখাতে যুক্তরাষ্ট্রের ৩০ ট্যাংকার জেট ইউরোপে

June 18, 2025 5:17 am

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে যুক্তরাষ্ট্র গত তিন-চার দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে অন্তত ৩০টি সামরিক জেট ইউরোপে সরিয়ে এনেছে। এগুলোর গতিপথের ওপর নজর রাখা বিভিন্ন ওয়েবসাইটের তথ্য পর্যালোচনার পর ‘বিবিসি…

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন পাক সেনাপ্রধান

June 18, 2025 5:15 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ বুধবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বৈঠক হবে। ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে এই বৈঠক হওয়ার কথা। সাক্ষাৎকালে ট্রাম্প ও মুনির একসঙ্গে মধ্যাহ্নভোজে…

প্রতারণা করে জুলাই অভ্যুত্থানের সুবিধা নিলে দুই বছরের কারাদণ্ড

June 18, 2025 5:12 am

‘জুলাই গণঅভ্যুত্থান’–এ শহীদ ও আহতদের কল্যাণে একটি নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার। মঙ্গলবার (১৭ জুন) ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ প্রকাশ করা হয়।…

অনেক বছর পর উৎসবমুখর ভোটের অপেক্ষায় জাতি : প্রধান উপদেষ্টা

June 18, 2025 5:10 am

দেশের মানুষ অনেক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেবে বলে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সিউসান রাইলের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৭ জুন)…

1 61 62 63 64 65 408