ঢাকাবুধবার , ২০ এপ্রিল ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

নিউমার্কেটের ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: পরিস্থিতি শান্ত

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ২০, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের পর আজ বুধবার (২০ এপ্রিল) সকাল থেকে নিউমার্কেট এলাকা পুরোপুরি শান্ত দেখা গেছে। তবে নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো বন্ধ রয়েছে।
সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

জানা যায়, সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলা হয়নি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী বা কর্মচারীদের উপস্থিতি নেই। সড়কে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি।তবে নিরাপত্তার জন্য এলাকায় বিপুল পুলিশ রয়েছে।

এর আগে সোমবার(১৮ এপ্রিল) রাত থেকে নিউমার্কেট এলাকায় সংঘর্ষ শুরু হয়ে গতকালও (মঙ্গলবার) থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের কুরিয়ার সার্ভিস কর্মী গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় সতর্ক রয়েছে পুলিশ