ঢাকাবৃহস্পতিবার , ১৪ এপ্রিল ২০২২
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ১১ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২২ ৮:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর আরামবাড়িয়া ঈশাআতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার হেবজ শাখার ছাত্র মোঃ জাহান মল্লিকের ১১ দিনেও খোঁজ মেলেনি। সে লালপুর উপজেলার সাদিপুর গ্রামের রেজাউল করিম মল্লিকের ছেলে। ৩ এপ্রিল নিজ বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে সে নিখোঁজ হয়।

রেজাউল করিম মল্লিক জানান, জাহান মল্লিক (১৩) মাদ্রাসা আছে ভেবে ৫ এপ্রিল তাঁর সঙ্গে করতে গিয়ে জানতে পারি সে মাদ্রাসায় আসেনি।পরবর্তীতে আত্মীয় স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খুঁজে তাঁর কোন সন্ধান মেলেনি।

এ ব্যাপারে লালপুর থানায় জিডি করতে গেলে রেজাউল করিম মল্লিককে ঈশ্বরদী থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়। অন্যদিকে, ঈশ্বরদী থানায় গেলে তাকে লালপুর থানায় জিডি করার পরামর্শ দেয়া হয়। এব্যাপারে ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাদিউল ইসলাম বলেন, জাহান বাড়ি থেকে মাদ্রাসায় যাবার কথা বলে বের হলেও প্রকৃতপক্ষে সে মাদ্রাসায় যায়নি। ভিক্টিম মাদ্রাসা পর্যন্ত আসেইনি যুক্তিসংগত ভাবেই এই ব্যাপারে জিডি লালপুর থানাতেই হওয়ার কথা। দুই থানায় দৌড়াদৌড়ি করলেও এখনও পর্যন্ত কোন থানায় জিডি করতে পারেনি নিখোঁজের পরিবার।