ঢাকাSunday , 27 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর গ্রীণসিটিতে ছুরিকাঘাতে কাজাখস্তানের নাগরিক খুন

Link Copied!

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটিতে কাজাখস্তানের নাগরিক ভ্লাদিমির স্ভেটস (৫০) খুন হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়। এ হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন  বেলারুশ নাগরিককে  আটক করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর কে এ ঘটনা ঘটে।নিহত ভ্লাদিমির স্ভেটস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন।এ ঘটনায় আহত বেরেজনয় অ্যান্ড্রেও কাজাখস্তানের নাগরিক। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান জানান, ভ্লাদিমির সভেটস হত্যাকান্ডের ঘটনায় ভিতালি,হিনেস ও ভ্লাদিমির নামে তিন বেলারুশ নাগরিককে আটক করা হয়েছে। এই তিনজনের বিরুদ্ধে নিকিমথ কোম্পানীর পরিচালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে কয়েকজন বেলারুশ নাগরিকের সঙ্গে কাজাখস্তানের ওই নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে দ্বন্দ্বের জেরে শনিবার রাতে গ্রিনসিটি প্রকল্পের ৬ নম্বর ভবনের ১০৬ কে ছুরিকাঘাতে তিনি মারা যান। নিহত কাজাখস্তান নাগরিকের পিঠের দিকে ৪-৫টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা জানার পর পুলিশ রূপপুর প্রকল্পের গ্রিনসিটির আবাসিক ভবনে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে