ঢাকাSaturday , 26 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা ও জাতীয় দিবসে ঈশ্বরদী প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ

Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ঈশ্বরদী প্রেসক্লাবের পক্ষ হতে গভীর শ্রদ্ধাভরে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে। সকাল সাড়ে সাতটায় আলহাজ¦ মোড় সড়কদ্বীপের স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক শেখ মহসীন, সাংগাঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক আতাউর রহমান বাবলু, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবিব, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আসিফ জামান, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, জিটিভি’র নাসিম, সাংবাদিক দেওয়ান সবুজ, রাসেল আলী, অপূর্ব চৌধুরী প্রমূখ ।