ঢাকাTuesday , 15 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Link Copied!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঈশ্বরদীতে তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২২’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কৃষি উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আমিরুজ্জামান রতন, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিতা সরকার। সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা মুতমাইন্না।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহব্বায়ক মুরাদ আলী মালিথা, ঈশ্বরদী প্রেসকাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ প্রমূখ। আলোচনা সভা শুরুর পূর্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। মেলায় প্রাতিষ্ঠানিক ২০টি কৃষি ও কৃষিজাত পণ্যের স্টল স্থাপন করা হয়েছে।