ঢাকাFriday , 4 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী খেলাঘরের সম্মেলনে হাসেম সভাপতি, রানী সম্পাদক নির্বাচিত

Link Copied!

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের দেওয়ান আবুল হাসেম সভাপতি ও ফারহানা আফরোজ রানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৪ মার্চ) দিনব্যাপী ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সম্মেলনের উদ্বোধন করেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেওয়ান আবুল হাসেমের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রুনু আলী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল ইসলাম জিন্নাহ, ঈশ্বরদী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি উপাধ্যক্ষ ইসমাইল হোসেন।


সম্মেলনে শত শত শিশু-কিশোর অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল জাহান ও ফারহানা আফরোজ রানী।