ঢাকাMonday , 19 August 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর দাশুড়িয়ায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

ঈশ্বরদীর দাশুড়িয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্টিত হয়েছে। রবিবার (১৮ আগষ্ট) বিকেলে সাটুরিয়া বাজারে দাশুড়িয়া ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এ সমাবেশের আয়োজন করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন বিষয়ক সেক্রেটারি ও ঈশ্বরদী উপজেলা সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা নাসির উদ্দিন, ঈশ্বরদী উপজেলা নায়েবে আমির নুর মোহাম্মদ।

দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মো. আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন ইউনিয়ন শুরা সদস্য মো. আব্দুল জব্বার।