ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০২৪
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে শেখ হাসিনার পদত্যাগে বিজয় মিছিল  অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
আগস্ট ৮, ২০২৪ ২:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যাগে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বিকেলে ঈশ্বরদী উপজেলার রেলগেট থেকে একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে ঈশ্বরদী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতা কর্মীদের নানা স্লোগানে মুখরিত হয় চারদিক।

এসময় বিএনপির নেতারা বলেন,গত ২০-২২ দিনে অনেক আন্দোলনের পর আমরা সফলতা পেয়েছি।আমরা আশা করি,সকলে মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। কোনো রকম সহিংসতা কখনো শিক্ষার্থীদের প্রতিবাদে ভাষা হতে পারে না। আমরা সকলে মিলে দেশটাকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।

এসময় ঈশ্বরদী উপজেলা ছাত্রদল,যুবদল ও বিএনপির অগনিত  নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।