বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের নিশ্চয়তা এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে,৭ আগস্ট,বুধবার বিকালে পাবনা জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামানের সাথে মতবিনিময় করেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পাবনা জেলা বিএনপি’র আহবায়ক ও ৯০ এর গণঅভ্যূত্থানের মহানয়ক জননেতা হাবিবুর রহমান হাবিব। এসময় আরো উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিকসহ বিএনপির অগনিত নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
