ঢাকাFriday , 24 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারকে নির্বাচন ভবনে জরুরী তলব

Link Copied!

নিজস্ব প্রতিনিধি।।নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ এমদাদুল হক রানা সরদারকে কেন তার প্রার্থীতা বাতিল করা হবেনা তা জানাতে স্বশরীরে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে জানাতে বলা হয়েছে। ইসির উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এই তলবের কথা জানানো হয়েছে। এ ব্যাপারে এমদাদুল হক রানা সরদার বলেন, “নির্বাচন কমিশন যেহেতু আমাকে ডেকেছে, আমি অবশ্যই সেখানে যাব।” তৃতীয় ধাপে ২৯ মে ঈশ্বরদীতে ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।