ঢাকাTuesday , 12 March 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

মানবতা আজ কোথায় –

Link Copied!

জয়পত্র ডেষ্ক ।
আমরা উদরপূর্তি করে আহার করছি। ভাত ভালো না লাগলে রুটি খাচ্ছি। তাতেও না হলে বিরিয়ানি, পোলাও কিংবা রেস্তোরাঁয় চলে যাচ্ছি। অথচ আমাদেরই এক অংশ দুনিয়ার এক প্রান্তে ফিলিস্তিনের অবুঝ ও নিষ্পাপ শিশুরা না খেয়ে পেটে পাথর বেঁধে সময় কাটাচ্ছে। কেহ আল্লাহর কাঝে বিচার দিচ্ছে ,কেউ বা বলছে না খেয়ে তঅখার চেয়ে মরে যাওয়াই অনেক ভাল। মুসলমান রুপি আমরা মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কী জবাব দিব।
আসুন না আমরা পবিত্র মাহে রমজানের সিয়াম সাধানার সময় বিলাসিতা না করে মিতব্যয়ী হই,আপনার আমার সামান্য ত্যাগ ও ইফতারীর বাঁচানো অর্থ দিয়ে আর্তমানবতার সেবক হয়ে খোদার এসব মেহমান ও অভুক্ত ফিলিস্তিনি শিশুদের বেঁচে থাকার জন্য উৎস্বর্গ করি।
ইয়া আল্লাহ্ তুমি আমাদের ক্ষমা কর আমাদের ভুল ক্রটির কারনে আমাদের প্রতি তোমার ক্রোধ রাগ কমিয়ে দাও,আমাদের মুসলিম উম্মাহকে তুমার রহম থেকে বঞ্চিত করোনা, ইয়া আল্লাহ্ ইয়া কারীম ইয়া রাহীম ইয়া রহমান ইয়া মান্নান ইয়া রাজ্জাক ইয়া কুদ্দুস ইয়া গাফফার ইয়া মালিক ইয়া জব্বার ইয়া মহান আল্লাহ্ তুমি ফিলিস্তিনের সকল শিশুর উত্তম জিম্মাদারী হয়ে যাও।-আমিন।