ঢাকাMonday , 26 February 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন

Link Copied!

খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস ৭২ বছর বয়সে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন পঙ্কজ উদাসের মেয়ে নায়াব উদাস। তিনি বলেছেন, ‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উদাস ২৬ ফেব্রুয়ারি মারা গেছেন।’
৮০’র দশককে মুগ্ধ করে রেখেছিলেন পঙ্কজ। ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে।

Uncategorized সর্বশেষ