ঢাকাFriday , 26 January 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে ঈশ্বরদী প্রেসক্লাবে মাহজেবিন শিরিন পিয়ার সংবাদ সম্মেলন

Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। জাতীয় সংসদের পাবনা-সিরাজগঞ্জ(৪৫) সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে উত্তরাঞ্চলের সিংহপুরুষ ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য কন্যা মাহজেবিন শিরিন পিয়া আজ ২৬ জানুয়ারী রাতে ঈশ্বরদী প্রেসক্কাবে সংবাদ সম্মেলন করে নিজেকে ঘোষনা দেন। ঈশ্বরদীর রাজপথ কাঁপানো তুখোর নারী নেত্রী মাহজেবিন শিরিন পিয়া,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার পরিবারের সকল শহীদ ও জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে,আমি তার গর্বিত অংশিদার হতে নারী সংসদ সদস্য পদে জোর মনোনয়ন দাবী করছি। এসময় ঈশ্বরদী প্রেসক্লাবের জনাকীর্ন সংবাদ সম্মেলনে পিয়ার সাথে উপস্থিত ছিলেন-ঈশ্বরদী পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌস আরা বেবি,পৌর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার বেবি,ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মেরিনা ইয়াসমিন লাকী,সাধারণ সম্পাদক সোহানা পারভীন রুনা,মহিলা আওয়ামী যুবমহিলা লীগের নেত্রী পারভীন আক্তার, পৌর যুব মহিলা লীগের সহ-সভানেত্রী কোহিনুর খাতুন ও পৌর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রুহানি সাবরিন প্রমুখ ।