ঢাকাSunday , 21 January 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পর্দা উঠছে বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Link Copied!

আজ পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রবিবার মাসব্যাপী এই মেলার ২৮তম আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বছরও রাজধানীর উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে।
১৯৯৫ সাল থেকে যথারীতি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে শুরু হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২৪ সালের বাণিজ্যমেলা শুরুর সময় ২০ দিন পেছানো হয়েছে।
ঢাকার মানুষের জনভোগান্তি কমাতে গত দুই বছর ধরে অর্থাৎ ২০২২ সাল থেকে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে বাণিজ্য মেলা স্থানান্তর করে সরকার। এবার সেখানে তৃতীয়বারের মতো ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বসছে। এর আগে ঢাকার শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা আয়োজন করা হতো।