ঢাকাSunday , 17 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

Link Copied!

ঈশ্বরদীতে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ১৭ এপ্রিল সকাল ৭টায় আ’লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা আকরাম হোসেন খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বসির আহমেদ বকুল, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মুরাদ আলী মালিথা, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়, সাধারণ সম্পাদক খন্দকার আরমান, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশব, সাধারণ সম্পাদক মারুফ হাসানসহ আওয়ামী যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালে এদিনে মুক্তিযুদ্ধ চলাকালে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে এ বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।
একাত্তরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এ সরকার শপথ নেয়।