ঢাকাFriday , 15 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলা বিএনপির নতুন কমিটি অনুমোদন

Link Copied!

পাবনা জেলা বিএনপির নতুন  আহ্বায়ক কমিটি  ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৫ এপ্রিল) পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছে  দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আহ্বায়ক করা হয়েছে  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে। নতুন কমিটিতে আব্দুস সামাদ খান মন্টু, আনিসুল হক বাবু ও আবু ওবায়েদ শেখ তুহিনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকারকে।

কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব  বলেন, ‘করোনা মহামারির কারণে আগের কমিটি তেমন কাজ করার সুযোগ পায়নি। যদিও আমরা উপজেলা পর্যায়ে আহ্বায়ক কমিটি দিয়েছিলাম, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করতে পারিনি। এবার কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিয়েছেন তা নতুন কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো।’

দায়িত্ব পাওয়া সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘নিঃসন্দেহে অতীতের যেকোনও কমিটির তুলনায় এবারের কমিটি সুন্দর হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সবার সঙ্গে আলোচনা করে আগের উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি গঠন করা হবে। প্রতিটা কমিটিই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের ভোটের নির্বাচিত করবো। পরিশেষে ভোটের মাধ্যমেই জেলা বিএনপির কমিটি গঠনের মাধ্যমে আমাদের এই আহবায়ক কমিটির কাজ শেষ হবে।’