ঢাকাSunday , 10 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে এনআরবি কমাশির্য়াল ব্যাংক লিমিটেডের উপশাখা উদ্বোধন

Link Copied!

ঈশ্বরদীতে এনআরবি কমাশির্য়াল ব্যাংক লিমিটেড এর উপশাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) শহরের ফকিরের বটতলার কিংস প্লাজায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুর রহমান বিশ্বাস।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআরবি কমাশির্য়াল ব্যাংকের রাজশাহী ও রংপুর বিভাগের জোনাল ইনচার্জ মোঃ নুরুল হাবিব। এনআরবি কমাশির্য়াল ব্যাংকের রূপপুর ব্রাঞ্চ প্রধান রাশেদ উল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপশাখার ইনচার্জ লতীফুর কবীর, শামসুর রহমান শরীফ হোমিও কলেজের অধ্যক্ষ আরিফুল শরীফ রাজা, ব্যবসায়ী শওকত আলী আবির প্রমূখ। এছাড়াও ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।