ঢাকাশনিবার , ৯ এপ্রিল ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৯, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে পাবনা র‌্যাব-১২ অভিযান চালিয়ে ৪১২ গ্রাম হেরোইনসহ মেজর আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মোহরাপুর গ্রামের দুরুল হুদার ছেলে।

শুক্রবার রাত ৮টায় স্টেশনের ৩ নং প্লাটফর্মে অবস্থান করার সময় র‌্যাব তাকে আটক করে। এসময় তার কাছে থেকে একটি স্কুল ব্যাগ, ১টি মোবাইল ফোন, ২টি সীম ও ৪২০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় জানান, এঘটনায় ঈশ্বরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।