ঢাকাThursday , 7 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রূপপুর প্রকল্পের ক্রেন থেকে লোহা পড়ে শ্রমিকের মৃত্যু

Link Copied!

ঈশ্বরদীতে  নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় বিল্লাল প্রধান (২৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার  চারটায় ক্রেন থেকে ভারী লোহা পড়ে এ দুর্ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার বুড়িকান্দা গ্রামের ইসমাঈল প্রধানের ছেলে। প্রকল্পের অর্জেনার্জিস্টরি কোম্পানিতে কর্মরত ছিলেন বিল্লাল।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সকালে এসে তিনি কাজে যোগ দিয়ে লোহার পাত বসানো কাজ করছিলেন বিল্লাল। হঠাৎ করে ক্রেন থেকে ভারী লোহা পড়লে মারাত্মক জখম হন তিনি। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। একই সঙ্গে ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।