পাবনা-৪ (ঈশ্বরদী -আটঘরিয়া) আসনের সাবেক এমপি, ঈশ্বরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আব্দুল বারী সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০২১ সালের ৭ এপ্রিল নিজ বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারীগ্রামে ইন্তেকাল করেন।
আব্দুল বারী সরদারের ছোট ছেলে কাজল সরদার জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাঁর বাবা আব্দুল বারী সরদারকে আদর করে ‘রাখাল রাজা’ বলে ডাকতেন। তিনি শহীদ জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। বিএনপির প্রথম শাসনামলে ঈশ্বরদী-আটঘরিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ছাত্রজীবনে তিনি পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচিত ভিপি এবং জিএস ছিলেন।
মরহুমের বড় ছেলে শাহরিয়ার আহমেদ শহীদ সরদার জানান, তাঁর বাবা আব্দুল বারী সরদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাড়ইমারী নিজ গ্রামের বাড়িতে কোরআনখানী, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
