মাহে রমজান ও ঈদুল ফিতরে বাজার এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ।
বুধবার বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম, আমবাগান ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন, বণিক সমিতির সদস্য কে এম আবুল বাসার, সচিব আহসান হাবীব। এছাড়াও বণিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ঈশ্বরদীতে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময়
