ঢাকাMonday , 4 April 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

পাকশীর কৃতিসন্তান খালেকুজ্জামান মিন্টুর রচিত “পুনঃনির্মাণ” বইয়ের মোড়ক উম্মোচন

Link Copied!

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাকশীর কৃতিসন্তান খালেকুজ্জামান মিন্টুর রচিত “পুনঃনির্মাণ” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা। সভাপতিত্ব করেন নাট্যজন ফালগুনী হামিদ।

স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান।