ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  • অন্যান্য

জংসন ডিডিপি গুরু আশ্রমের বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ২, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর জংসন ডিডিপি গুরু আশ্রমের আয়োজনে আতায়ে রাসূল,হিন্দের অলি,গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন (রঃ)-এর ৩৬তম পবিত্র বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইছাহক আলী মালিথা। ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান, ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাদিউল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কমকর্তা মোঃ নুর আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই মোঃ ফিরোজ আহমেদ, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী মালিথা,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের  শিল্পী  নুরুজ্জামান ভান্ডারী,রাজনীতিবিদ  মাহবুব মোর্শেদ খাঁন জেম, বিসিআইসির অবসরপ্রাপ্ত একাউন্ট অফিসার আহাম্মদ আলী, মংলা পোর্টের অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাদেক খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন  প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ।

দোয়ার মাহফিল পরিচালনা করেন মোহাম্মদিয়া কাদেরিয়া দরবার শরীফের পীর শাহ সূফী জয়নাল আবেদীন,শাহ মোঃ নুরুল ইসলাম চিশতি ও মাওলানা জাহিদুল ইসলাম । অনুষ্ঠান পরিচালনা করেন সুজন ও লালন।পরে খাজার শানে ভক্তি গীতি পরিবেশন করেন শিল্পী এস এম রাজা, নুরুজ্জামান ভান্ডারী, রিপন ফকির, ইন্জিনিয়ার ওহাব রানা, ডাঃ ইউনুস আলী, তৌশি, তরিকুল ইসলাম, আবুল কালাম, অরনী বাবু, ফিরোজা, রকি মন্ডল, চন্দন বাবু, দয়াল ঘোষ, শহিদুল ইসলাম প্রমুখ। পরে তবারক বিতরণ করা হয়। প্রচুর আশেকান, জাকেরান,সাধুগুরু ও সূধীজন উপস্থিত ছিলেন।