ঢাকাMonday , 28 March 2022
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

রমজানে অফিস চলবে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

Link Copied!

আসন্ন রমজান উপলক্ষে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনিট (সোয়া ১টা খেকে দেড়টা) যোহরের নামাজের বিরতি।

আজ সোমবার (২৮ মার্চ) মন্ত্রিসভা সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এ অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের শুরুতে শুরু হবে রমজান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।