ঈশ্বরদীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া- প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
২৭ মার্চ (রোববার) সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টায় পর্যন্ত দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতা ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণেসম্পন্ন হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ রিসার্চ ইন্সটিউটের মহাপরিচালক ও বিদ্যালয়ের সভাপতি ড. আমজাদ হোসেন । বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা আনোয়ার এবং কল্যাণ ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ড. মোঃ কুয়াশা মাহমুদ এবং একাডেমিক কমিটির সভাপতি ড: আবু তাহের সোহেল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় ৷ জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে ড. মো. আমজাদ হোসেন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় পতাকা ও অলিম্পিক পতাকা উত্তোলন করেন। পরে তাঁরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর অতিথির কাছ থেকে অনুমতি নিয়ে শুরু হয় কুজকাওয়াজ। নেতৃত্ব দেন প্যারেড কমান্ডার স্কুলের ১০ শ্রেণীর ছাত্র নাহিয়ান সোবহান।
এতে স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা অংশ নেয়। কুজকাওয়াজ শেষে দেশাত্ববোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে ছাত্র-ছাত্রীরা। এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা। খেলাধুলার পাশাপাশি ‘যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা’ অভিভাবকদের ভাগ্য পরীক্ষা ও মহিলা অভিভাবকদের ‘বাজনা থামলে বালিশ কোথায়’ খেলা অনুষ্ঠিত হয় ৷ 
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন । খেলা পরিচালনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন শিক্ষক কামরুল ইসলাম, জনাব জেসমিন আক্তার , জনাব গৌরচন্দ্র পাল, জনাব নাজনীন আক্তার, জনাব আফাজ আলী, জনাব নূর মোহাম্মদ, জনাব কতুবুল আলম প্রমূখ।
