মানুষে মানুষে সমতা,জাগ্রত হোক মানবতা’ এ শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হরিজনদের সমাবেশ ওশোভাযাত্রা অনুষ্ঠিত হয়।স্বাধীনতার সূর্বণজয়ন্তী উপলক্ষে ২৫ মার্চ (শুক্রবার) দুপুরেআলহাজ্ব মোড়ে প্রাইমারী কালচার ডেভেলপমেন্ট সেন্টার(পিসিডিসি) আয়োজিত এ সমাবেশে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থবিষয়কসম্পাদক জালাল উদ্দিন তুহিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কনক আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌসকাকলী, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ।বক্তব্য রাখেন সাবেক ভিপি ইমরুল কায়েস দারা, উপজেলাস্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবকলীগনেতা নিশাত জামান অমি, হরিজন নেতা নরেশ
বাঁশফোর, লক্ষণবাঁশফোর, হরিজন শিক্ষার্থী সীমা ও মিথিলা। সমাবেশ সঞ্চালনাকরেন সাংবাদিক মাহাবুবুল হক দুদু। সমাবেশে বক্তারা বলেন, মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই। একই রক্তেমাংসে সবাই গড়া। হরিজনদের নিজেদের অধিকার আদায়ের জন্যসচেতন হতে হবে। আন্দোলন-সংগ্রাম করে এগিয়ে যেতে হবে।
শুধুমাত্র নিজস্ব গন্ডির মধ্যেই আবদ্ধ থাকলে হবে না, এ গন্ডি থেকেবেরিয়ে সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেহবে। নিজেদের অধিকার ও প্রাপ্য সম্পর্কে জানতে হবে এবং অন্যদেরজানাতে হবে। আগামী প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে।আবাসনসহ নানা সংকট ও সমস্যা মোকাবেলায় নিজেদের আন্তরিকপ্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
