জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পথশিশুদের সঙ্গে নিয়ে কেক কাটার আয়োজন করে ঈশ্বরদী প্রেসক্লাব। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস এমপি।
প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইসাহক আলী মালিথা , উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল, শফিউল আলম বিশ্বাস, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মুরাদ মালিথা, আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক জহুরুল হক মালিথা, কোষাধ্যক্ষ রতন মহলদার প্রমূখ। এসময় সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
পথের পাঠশালার কর্ণধার আসাদুজ্জামান রকিবের নেতৃত্বে অসহায়, ছিন্নমূল ও পথ শিশুরা এ অনুষ্ঠানে অংশগ্রহন করে। পরে শিশুদের গেঞ্জি উপহার ও রাতের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল বাতেন।
