ঢাকাবৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদী উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বিশেষ প্রতিবেদক
মার্চ ১৭, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় ঈশ্বরদী উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি, মুজিব উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন এবং আলোচনা সভার আয়োজন করা হয়


প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা তহুরুল আলম বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপজেলা কৃষি অফিসার মিতা সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলারা খাতুন ও থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম।

সভায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও সাংবাদিক উপস্থিত ছিলেন।