ঢাকাশুক্রবার , ৪ মার্চ ২০২২
  • অন্যান্য

খেলা ঘর ঈশ্বরদী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর ঈশ্বরদী উপজেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।


শুক্রবার (৪ মার্চ) সকাল ১১টায় ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সারাদিন ব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়।
খেলাঘর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দেওয়ান আবুল হাসেমের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রুনু আলী, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল ইসলাম জিন্নাহ, ঈশ্বরদী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি উপাধ্যক্ষ ইসমাইল হোসেন।


সম্মেলনে শত শত শিশু-কিশোর অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল জাহান ও ফারহানা আফরোজ রানী।